সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ, আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতকে আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী সরকারি বাসভবনকেই কেন কর্মস্থল বানালেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা: পুলিশের দাবি ও স্বজনদের সংশয় নুসরাত জাহান রাফি মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টের রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খেলা হবে বিএনপির কত জ্বালারে..সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুনামগঞ্জ বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বাংলাদেশকে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চৌদ্দবছরে বাংলাদেশ বদলে গেছে,হিংস্রা করে লাভ নেই, অনেক জ্বালা অনেকের,সুনামগঞ্জ গ্রাম থেকে শহর হয়ে গেল,কত জ্বালা গাত্রদাহ হচ্ছে বিএনপির নেতাদের। অন্তর জ্বালা পদ্মাসেতুর জ্বালা,মেট্রোরেলের জ্বালা,অভার পাসের জ্বালা,ফ্লাইওভারের জ্বালা বঙ্গবন্ধু ট্রানেলের জ্বালা। একদিনে একশত সেতু উদ্বোধনের জ্বালা একদিনে একশত রাস্তার উদ্বোধনের জ্বালা। সামনে রুপপুর,সামনে মাতার বাড়ি,সামনে চট্রগ্রামে নদীর তলদেশে বঙ্গবন্ধু মুজিব ট্রানেলের জ্বালারে জ্বালা।তিনি বলেন,জ্বালায় জ্বালায় মরে রেল কানেকশান হয়ে যাচ্ছে,সারাদেশে শুধু উন্নয়ন গ্রাম হয়ে যাচ্ছে শহর। জ্বালারে জ্বালা প্রাণে বাচেঁ না অন্তর জ্বালায়। গণঅভ্যূত্তান কোথায় গেল ১০ই ডিসেম্বর কি হবে সরকারের শেখ হাসিনার পতন হবে। শেখ হাসিনা মন্ত্রীদের নিয়ে আওয়ামীলীগ নেতাদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবেন। আর কি হবে খালেদা জিয়া ঢাকার রাজপথে বিজয় শোভাযাত্রা করবেন। তিনি বলেন,তারেক রহমান পালিয়ে গেছে লন্ডনে মুচলেখা দিয়ে । সেই যুবরাজ হাওয়াভবণে তিনিও নাকি ১১ ডিসেম্বর ২০২২ ইং তারিখে দেশে ফিরে আসার কথা ছিল। তাদের স্বপ্নঁ সবই আজ রসাতলে গেল।

তিনি আরো বলেন বিএনপি জামায়াতের সাথে ডান বাম মিলে ঐক্য হয়েছেন তারা ইউনিয়নব্যাপী পদযাত্রা শুরু করেছেন আর কাজ হবে না আন্দোলন এখন বুড়িগঙ্গা নদীতে বিসর্জন হয়ে গেছে। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে লন্ডনে আয়েশি জীবনযাপন করে ফেইসবুকে লাইভে এসে দেশে বিশৃংখলা সৃষ্টির নির্দেশ দিচ্ছেন সাহস থাকলে আর সত্যিকারের দেশের মানুষের কল্যাণে রাজনীতি করতে হলে দেশে আসুন।

তিনি শনিবার দুপুরে দীর্ঘ ৬ বছর পরে বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলনে শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়(বালুর) মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সঞ্চালনায় সভায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান,প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি জৈবুনেছা হক,আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন,সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা,সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,মহিলা এমপি এড. শামীমা আক্তার খানম,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট,জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এড. আপ্তাব উদ্দিন,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এড. নান্টু রায়,এড. হায়দার চৌধুরী লিটন,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,ছাতক পৌরসভার মেযর কামাল চৌধুরী,সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান,শংকর দাস,জুনেদ আহমদ,পৌরসভার মেয়র নাদের বখত,সাবেক সহ সভাপতি খায়রুর কবির রুমেন,সাবেক দপ্তর সম্পাদক এড.নুরে আলম সিদ্দিকী উজ্জল,এড.শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী,গোলাম সাবেরীন সাবু,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ,জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল,যুগ্ম সাধারন সম্পাদক এড. হারুনুর রশিদ,সহ সভাপতি বিপ্লব তালুকদার,বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ নেতা কালিকুমার দাস, শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেন প্রমুখ।

সম্মেলনের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

সম্মেলন শেষে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটকে নবগঠিত কমিটির সভাপতি ও জেলা কমিটর সাবেক সহ সভাপতি নোমান বখত পলিনকে সাধারন সম্পাদক করে নতুন কমিটির ঘোষনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের।

Please Share This Post in Your Social Media

One response to “সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত”

  1. […] সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারে সুনামগঞ্জ ৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সাজিদুর রহমান ফারুক পথসভা করেন। “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।” এ সময়ে তিনি  এসব কথা বলেন। পড়ুন>>সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!