ইরানে সামরিক উত্তেজনার জেরে ১১ দেশে মার্কিন সতর্কতা জারি
- আপডেট সময় : ০৭:০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
ইরানে সামরিক উত্তেজনার জেরে ১১ দেশে মার্কিন সতর্কতা জারি
ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের ১১টি দেশে থাকা মার্কিন কূটনৈতিক মিশনগুলো মঙ্গলবার নিরাপত্তা সতর্কতা জারি করেছে। তেহরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে।
এক সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান জটিল নিরাপত্তা পরিস্থিতির যেকোনো সময় অবনতি ঘটতে পারে।
পড়ুন>>স্বজনপ্রীতি ও অনিয়মের বেড়াজালে বন্দী কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
এ অবস্থায় মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণ বিঘ্নিত হওয়ার বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকতে বলা হয়েছে। পাশাপাশি, কোনো অবস্থাতেই ইরানে ভ্রমণ না করার জন্য নাগরিকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
তেহরানের পাশাপাশি বাহরাইন, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন মিশনগুলোও একই ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

















