আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে -স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে -স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘোষণা করেছেন যে, এখন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানের সময় ‘রাইটস অব প্রাইভেট ডিফেন্স’ বা আত্মরক্ষার অধিকার অনুযায়ী যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে সংসদীয় আলোচনার সময় তিনি এই নির্দেশনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের দ্বারা আইনশৃঙ্খলা বাহিনী আক্রান্ত হলেও তারা কখনোই মানবাধিকার লঙ্ঘনমূলক কোনো কর্মকাণ্ডে জড়ায়নি। তবে এই সহনশীলতার সুযোগ নিয়ে অস্থিরতা ও নাশকতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
পড়ুন>>চট্টগ্রাম এইচএসসিতে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ছাড়াল লক্ষাধিক
তিনি আরও বলেন, সরকারের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীলতার সুযোগ নিচ্ছে একটি পক্ষ। তবে এর মধ্যেই নাশকতাকারীদের চক্রান্ত প্রতিহত করা হবে। মন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, বর্তমানে গুম, ক্রসফায়ার বা অজ্ঞাত লাশ হয়ে পড়ে থাকার ভয় নেই। বর্তমান সরকার দেশের মানুষের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসবে না এবং মানবাধিকারের সীমানার ভেতরে থেকেই যেকোনো বিশৃঙ্খলা রুখে দেওয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























