ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আজ ১ জুন রবিবার; ঢাকা মহানগরীতে আজ কোথায় কার কী কর্মসুচী?

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ৬০২ বার পড়া হয়েছে

ঢাকায় আজ কোথায় কী কর্মসুচী?

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ১ জুন রবিবার; ঢাকা মহানগরীতে আজ কোথায় কার কী কর্মসুচী?

আজ ১ জুন রবিবার; ঢাকা মহানগরীতে আজ কোথায় কার কী কর্মসুচী?
ঢাকাসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। আজ রোববার (১ জুন) ঢাকা মহানগরীতে উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি:

সকাল সাড়ে ৮টায় রাজধানী উচ্চ বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিংয়ের কার্যক্রম উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এরপর সকাল সাড়ে ১০টায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বিশ্ব দুগ্ধ দিবস’ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি:

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত ‘পরিবেশ বিষয়ক সংস্কার ভাবনা: বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকাল সাড়ে ৯টায় আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতর অডিটরিয়ামে এ অনুষ্ঠান শুরু হবে।

জেনে নিন>>শুভ সকাল; আজ রবিবার ১ জুন ২০২৫: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

বিএনপির কর্মসূচি:

পেশাজীবী পরিষদ আলোচনা সভা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সম্মিলিত পেশাজীবী পরিষদ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা:

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ।

দোয়া মাহফিল:

জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপর ১টায় কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বিএনপির সিনিয়র নেতা আব্দুস সালামসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। তথ‍্য সুত্র

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আজ ১ জুন রবিবার; ঢাকা মহানগরীতে আজ কোথায় কার কী কর্মসুচী?

আপডেট সময় : ০৮:০০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫