আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ গ্রহপিতা রবি, সেনাপতি মঙ্গল ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মেষ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ক্যারিয়ার ব্যবসা ও অর্থভাগ্য চমকাবে। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। পিতা-মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে।
মেষ: ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে।
আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান।
বৃষ: সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। কোনো না কোনো বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। শিক্ষার্থীরা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে লাইফ বদলাবে। মন সংগীতের প্রতি ঝুঁকবে। বিদেশে অবস্থানরত স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
কর্কট: নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম বাস্তবায়িত হবে। ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।
সিংহ: টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। শ্রমিক কর্মচারী ওপর তীক্ষè নজর রাখুন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। নেশা মদ্য জুয়া এড়িয়ে চলুন।
কন্যা: বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। মনের অভিলাষ পূর্ণ হবে। জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে। গৃহবাড়িতে আসবাবপত্রের পশরা সাজবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
তুলা: আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। কর্মে অমনোযোগ, ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে।
ধনু: জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভফল প্রদান করবে। মনের অভিলাষ পূর্ণ হবে। কন্যা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। ধার কর্জ ঋণ মুক্ত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
কুম্ভ: ব্যাংক ব্যালেন্স ফুলেফেঁপে উঠবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ধর্ম ও পরোপকারের প্রতি মন ঝুঁকবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে।
মীন: নিত্যনতুন স্বপ্ন পূরণের পথ খুলবে। ঝটকা উপার্জনের পথ খুলবে। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। প্রেমীযুগলের জন দিনটি মাইলফলক হয়ে থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে।
Leave a Reply