ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

৫ বছরের শিশুকে ধর্ষণ: টাকা দিয়ে ধামাচাপার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৫২৩৩ বার পড়া হয়েছে

৫ বছরের শিশুকে ধর্ষক বাবু ও ধর্ষনের প্রতিকী ছবি।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫ বছরের শিশুকে ধর্ষণ: টাকা দিয়ে ধামাচাপার চেষ্টা

৫ বছরের শিশুকে ধর্ষণ: টাকা দিয়ে ধামাচাপার চেষ্টা।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী।

এই জঘন্য ঘটনার পরও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও জনপ্রতিনিধি টাকার বিনিময়ে অপরাধ ঢাকতে চাইছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) ছালিয়াকান্দি গ্রামের উত্তর পাড়ার রমিজ মিয়ার ছেলে বাবু একই গ্রামের কদম আলীর নাতনি ও মামুন মিয়ার ৫ বছরের শিশুকন্যাকে পাশবিকভাবে ধর্ষণ করে। এরপর শিশুটিকে গুরুতর অবস্থায় স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

কিন্তু ঘটনার ৫ দিন পর, ২৮ অক্টোবর (মঙ্গলবার) স্থানীয় মহিলা মেম্বার শামসুন্নাহার (বেবি মেম্বার) ও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে একটি গ্রামীণ সালিশ বসানো হয়। ধর্ষণের মতো জঘন্য ও অমানবিক অপরাধের পরও ঘটনার ন্যায়বিচার প্রতিষ্ঠার বদলে কিছু প্রভাবশালী ব্যক্তি টাকার বিনিময়ে অপরাধ ঢাকতে উদ্যত হন।

পড়ুন>>ব্র্যাক ইউনিভার্সিটি ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে উন্নত প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর

সেই সালিশে ধর্ষণের মতো জঘন্য অপরাধের সমাধান হিসেবে ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।

এই সালিশের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। অসংখ্য নারী-পুরুষ ও তরুণ-তরুণী বিক্ষোভে ফেটে পড়ে প্রতিবাদ জানায়।

এলাকাবাসী বলেন, যদি টাকায় ধর্ষণের বিচার মিটে যায় তাহলে আমাদের সমাজে আর কোনো মেয়েশিশু নিরাপদ থাকবে না। এরা শুধু অপরাধ ঢাকছে না, ধর্ষককে উৎসাহ দিচ্ছে।

এলাকাবাসী আরও বলেন, এটা বিচার নয় এটা অন্যায়ের রক্ষাকবচ। এই বিচারকারীদেরও জবাবদিহি করতে হবে। ধর্ষণের মতো অপরাধকে অর্থের বিনিময়ে মিটিয়ে দেওয়া শুধু মানবতার প্রতি অবমাননাই নয়, রাষ্ট্রের আইনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি সেই আইনের তোয়াক্কা না করে ধর্ষণকে লেনদেনের পণ্যে পরিণত করার চেষ্টা করছে।

উল্লেখ্য, ২০২০ সালে এই শিশু ধর্ষণকারীর পিতা রমিজ মিয়াকে পরকীয়া জনিত কারণে হাতেনাতে ধরা হয়েছিল। তখন তাকে এলাকাবাসী মারধর করে চেয়ারম্যানের অফিসে হস্তান্তর করে।

পড়ুন>>ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য গাঁজাসহ প্রাইভেট কার জব্দ

সেদিন ছিলো বুধবার, চেয়ারম্যান বলেছিলেন এই রমিজ মিয়ার বিচার করবেন শুক্রবার। তাকে সেই দুইদিনের জন্য তাঁর ভাই রমজান মিয়ার জিম্মায় দেওয়া হয়েছিল। কিন্তু সেই ধর্ষণকারী রমিজ তার পরদিনই এলাকা ছেড়ে তার পালিয়ে যায়। সেই ঘটনার এক থেকে দেড় বছর পর আবার সে এলাকায় ফিরে আসে। কিন্তু রমিজ মিয়া যখন এলাকায় প্রবেশ করে তখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়নি।

এলাকাবাসীর প্রশ্ন, তখন এই ব্যবস্থা গ্রহণ করলে আজকে তার ছেলে ৫ বছরের শিশুকে ধর্ষণ করার সাহস পেত কি?

নারী অধিকার কর্মীরা বলছেন, একটি শিশুর জীবনের ওপর এমন বর্বরতা মানবতার ওপর আঘাত। এখনই দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, সমাজে এমন অপরাধ আরও বাড়বে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাংবাদিকদের জানান, ২৯ অক্টোবর বুধবার ভিক্টিমের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসি বলেন, ধর্ষণের মতো অপরাধে কারও প্রভাব বা অবস্থান বিবেচনা করা হবে না। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

এলাকাবাসী একবাক্যে দাবি তুলেছেন, এই ধর্ষণের বিচার আদালতে হোক, সালিশে নয়। শিশুটির জন্য আমরা ন্যায়বিচার চাই।

গ্রামের তরুণ সমাজ ও সচেতন নাগরিকরা বলছেন, যদি এ ধরনের জঘন্য অপরাধ টাকার বিনিময়ে মিটিয়ে ফেলা হয় তাহলে সমাজে অপরাধের সংস্কৃতি আরও গভীর হবে। এলাকাবাসীর দাবী ধর্ষণকারী বাবুকে এবং তাঁর বাবা রমিজকেও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। প্রয়োজনে এলাকাবাসী এবং সর্বস্তরের জনগণ প্রশাসনকে সহযোগিতা করবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৫ বছরের শিশুকে ধর্ষণ: টাকা দিয়ে ধামাচাপার চেষ্টা

আপডেট সময় : ১২:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫