২৪ এপ্রিল: আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাবলী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
২৪ এপ্রিল: আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাবলী : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ

২৪ এপ্রিল: আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাবলী

সৃষ্টি ডেক্স
  • প্রকাশিত : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
২৪ এপ্রিল: আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাবলী

২৪ এপ্রিল: আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাবলী

২৪ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৪তম (অধিবর্ষে ১১৫তম) দিন। বছর শেষ হতে আরো ২৫১ দিন বাকি রয়েছে।

আজকের দিনে ঐতিহাসিক ঘটনাবলী

১০৬১ – ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়।
১২৭১ – ভ্যানেশীয় বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন।
১৫৫৮ – ফ্রান্সের যুবরাজ ফ্রাঙ্কোইস মেরি স্টুয়ার্টকে বিয়ে করেন।

১৭৬২ – রাশিয়া ও প্রুশিয়া শান্তিচুক্তি করে।
১৮০০ – লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়।
১৮৯৮ – মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে।
১৯১২ – ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতার দাবীতে এবং সেদেশে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে।

১৯১৬ – ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গণ-অভ্যুত্থান শুরু।
১৯২৬ – যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয়।
১৯৪৫ – সাবেক সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে।
১৯৫৪ – রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং, আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দীকে হত্যা করা হয়।

১৯৫৫ – প্রথম বান্দুং সম্মেলন সমাপ্ত হয়।
১৯৭০ – গাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয়।
২০১৩ – রানা প্লাজা ট্র‍্যাজিডিতে প্রাণ হারায় ১,১৩৪ জন শ্রমিক এবং আহত হয় আড়াই হাজারেরও বেশি শ্রমিক।এটি ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে পরিচিত।

যাদের জন্মে ধন‍্য ধরিত্রী

৭০২ – ইমাম জাফর আল-সাদিক, শিয়া ইমাম।
১৮৬৫ – মুরলীধর বন্দ্যোপাধ্যায়, নারীশিক্ষার পথপ্রদর্শক শিক্ষাবিদ। (মৃ. ১৯৩৩)
১৮৯৭ – বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী। (মৃ. ১৯৪১)
১৯০৮ – যোসেফ গসলোভস্কি, পোলিশ ভাস্কর। (মৃ. ১৯৬৩)
১৯২৮ – টমি ডোচার্টি, স্কটিশ ফুটবলার এবং পরিচালক।
১৯৩৪ – শার্লি ম্যাকলেইন, মার্কিন অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী, সমাজকর্মী ও লেখক।

১৯৪২ – বারবারা স্ট্রাইস্যান্ড, মার্কিন গায়িকা, গীতিকার,অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা।

১৯৪৬ – ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক এবং অধিকারকর্মী কমলা ভাসিন। (মৃ. ২৫/০৯/২০২১)
১৯৬৪ – জিমোঁ উন্সু, বেনিনীয় অভিনেতা ও মডেল।
১৯৬৮ – এইডান গিলেন, আইরিশ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

১৯৭৩ – শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেটার।
১৯৮৭ – ইয়ান ভের্তোনেন, বেলজিয়াম ফুটবলার।
১৯৮৭ – বরুণ ধবন, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

আজকে যাকে পৃথিবী হারিয়েছে

১৭৩১ – ড্যানিয়েল ডিফো, ইংরেজ ব্যবসায়ী, লেখক, সাংবাদিক, প্যাম্ফলেট রচয়িতা এবং গোয়েন্দা।
১৯৪২ – দীনানাথ মঙ্গেশকর, মারাঠি মঞ্চ অভিনেতা, নাট্য সঙ্গীতজ্ঞ এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। (জ.১৯০০)
১৯৬৫ – লুইস ড্রেসার, আমেরিকান অভিনেত্রী।
১৯৭২ – যামিনী রায়, বাঙালি চিত্রশিল্পী। (জ.১৮৮৭)
১৯৭২ – ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়, ভারতের স্বাধীনতা আন্দোলন-এর অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। (জ.১৯০২)
২০০৬ – নাসরীন পারভীন হক, বাংলাদেশের অন্যতম মানবাধিকার নেত্রী।

২০১১ – সত্য সাঁই বাবা , (পূর্বাশ্রমের নাম সত্যনারায়ণ রাজু) ভারতীয় হিন্দু ধর্মগুরু, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ। (জ.২৩/১১/১৯২৬)।

ছুটি ও অন্যান্য

জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস (ভারত)।
রানা প্লাজা ট্র্যাজেডি দিবস (বাংলাদেশ)।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!