২১ বছর পলাতক থাকা সাজা পরোয়ানভুক্ত আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৬:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে
ফেনীর দাগনভুঁইয়ায় ২১ বছর পলাতক থাকা ১১টি সিআর সাজা পরোয়ানভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
দাগনভূঁঞা থানা পুলিশ২১ বছর পলাতক থাকার পর ১১টি সিআর সাজা পরোয়ানাভুক্ত ০১ জন আসামীকে গ্রেফতার করেছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার(দাগনভূঞা-সোনাগাজী সার্কেল) তছলিম হুসাইন এর সার্বিক তত্ত্বাবধানে দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন এর নির্দেশে এসআই (নিঃ) মোঃ ফরহাদ কালাম সুজন ও এএসআই (নিঃ)মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
শনিবার ২৬আগস্ট ঢাকা খিলক্ষেত এলাকায় এ অভিযান পরিচালনা করে ১১ টি সিআর সাজা পরোয়ানাভূক্ত ২১ বছর যাবৎ আত্নগোপনে থাকা আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি হলেন, দাগনভূঞা ইয়াকুবপুরের মৃত বজলুর রহমানের ছেলে কামাল উদ্দিন (৬৪)।
গ্রেফতার বিষয় নিশ্চিত করে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, ঢাকা থেকে গ্রেফতার হওয়া আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























