হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল।
নির্বাচন কমিশন (ইসি) কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে। ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় ইসি।
উল্লেখ্য, এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের হয়ে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
এর আগে, ঋণখেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন কেন বাতিল করা হবে না—এ মর্মে নির্বাচন কমিশনে আপিল করেন হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে পাল্টা আপিল দায়ের করেছিলেন।
শুনানি শেষে নির্বাচন কমিশন বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয়।
Leave a Reply