ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশ্নপত্র ফাঁসে অভিযোগে জড়িত ব্যক্তি সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক বদলি সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে এনসিপির গণবিক্ষোভ এআই ও রোবট প্রযুক্তিতে ব্যাপক চাকরির ঝুঁকি দেখছেন বিল গেটস ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় অভিযান ত্রুটিপূর্ণ ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ফেরতের নির্দেশ মাউশির ফটিকছড়িতে ঝোপে পাওয়া নবজাতকের দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন এল ক্লাসিকোয় মরিনহোর তিন কৌশলে কুপোকাত বার্সেলোনা ফেসবুক পোস্ট দেওয়া এসিল্যান্ড আরিফুর রহমানকে সরিয়ে নেওয়া হয়েছে কর অঞ্চল-৯, ঢাকায় ৩৭ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে এনসিপির গণবিক্ষোভ

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে এনসিপির গণবিক্ষোভ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি খাতের বিপর্যয়ের অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি জানান, দাবি আদায়ে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, দেশের কোথাও মানুষের নিরাপত্তা অবশিষ্ট নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধান দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হলেও তিনি সেদিকে নজর না দিয়ে এখন সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত রয়েছেন। এহেন দায়িত্বহীনতার কারণে তিনি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন না বলে এনসিপি মনে করে।

পড়ুন>>এআই ও রোবট প্রযুক্তিতে ব্যাপক চাকরির ঝুঁকি দেখছেন বিল গেটস

জ্বালানি খাতের সংকট প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, বর্তমান জ্বালানি বিপর্যয়ের দায় জ্বালানিমন্ত্রী কোনোভাবেই এড়াতে পারেন না। একই অনুষ্ঠানে তিনি বিএনপির কঠোর সমালোচনা করে মন্তব্য করেন, বিএনপি ক্ষমতায় গেলে বরাবরই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চালায়।

স্থানীয় সরকার নির্বাচন নিয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এই নেতা। নাহিদ ইসলাম স্পষ্ট জানান, আসন্ন নির্বাচনে কোনো ধরনের রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং হতে দেওয়া হবে না। এ ধরনের কোনো ষড়যন্ত্র বা পরিকল্পনা থাকলে বিএনপি সরকার তাদের পাঁচ বছরের মেয়াদও পূর্ণ করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে এনসিপির গণবিক্ষোভ

আপডেট সময় : ০১:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬