সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে কেন্দ্র করে প্রস্তাবিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে বাংলাদেশ।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই আগ্রহের কথা জানান। তিনি স্পষ্ট করেন যে, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এই জোটে যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশ ইতিবাচক সাড়া দিয়েছে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীকে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নিয়মিতভাবে আন্তর্জাতিক বিভিন্ন জোট ও আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছেন। মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের আবেগ ও হৃদয়ের গভীর সম্পর্ক বিদ্যমান রয়েছে। তাই ইসলামি দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা জোট গঠিত হলে সেখানে বাংলাদেশের অংশগ্রহণকে অস্বাভাবিক কিছু হিসেবে দেখার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
পড়ুন>>ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা
বর্তমান সরকারের লক্ষ্য সম্পর্কে হুমায়ুন কবির বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে দেশের সম্পৃক্ততা বহুমাত্রিক করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনেই আন্তর্জাতিক বিভিন্ন জোটে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।
এ সময় নিজের দ্বৈত নাগরিকত্ব বা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে চলমান বিভিন্ন সমালোচনার কড়া জবাব দেন প্রতিমন্ত্রী। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমি একজন গর্বিত বাংলাদেশি নাগরিক।’ যারা তার নাগরিকত্ব নিয়ে গণমাধ্যমে সমালোচনা বা অপপ্রচার চালাচ্ছে, তারা প্রকৃতপক্ষে দেশের মঙ্গল চায় না বলেও তিনি অভিযোগ করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























