সুনামগঞ্জের সুরমা নদীতে মা ও পোনামাছ নিধন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জের সুরমা নদীতে মা ও পোনামাছ নিধন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলার সীমান্তে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সাংবাদিক আবুল হাসনাত তুহিন: ৪ আগস্টের সেই রক্তাক্ত স্মৃতি, আজও স্বীকৃতির অপেক্ষায় নওগাঁয় রাতে সিয়াম ফল ভান্ডারের মালিককে মারধোর করে টাকা চুরির অভিযোগ চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন এইচএসসি উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর ভিডিও ভাইরাল সৈয়দপুরে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রাঙামাটির নানিয়ারচরে মাঝে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন রাতের আঁধারে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডবে রাণীশংকৈলে আহত অন্তত ১০ জবিতে ভিপি ও জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছ আজ ৪ অক্টোবর; আজকের দিনে পৃথিবীতে কি ঘটে ছিল?

সুনামগঞ্জের সুরমা নদীতে মা ও পোনামাছ নিধন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
সুনামগঞ্জের সুরমা নদীতে মা ও পোনামাছ নিধন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সুনামগঞ্জের সুরমা নদীতে মা ও পোনামাছ নিধন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

 

হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে,মা ও পোনামাছ নিধন রোধে, সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৮লক্ষ টাকার আনুমানিক ১২০০মিটার নিষিদ্ধ বেড় জাল(মশারি জাল)জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ জেলা সদর উপজেলার নির্বাহী অফিসার ইউএনও সালমা পারভীন। আটককৃত বেড়জাল (মশারিজাল) জনসম্মুখে আগুনে পুড়ে ভুস্মিভূত করা হয়।

আজ (১৩ জুলাই)বৃহস্পতিবার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সুনামগঞ্জ সদর এর আয়োজনে সকাল হতে বিকাল পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা, সুনামগঞ্জ সদর প্রশান্ত দে, মৎস্য অফিসের কর্মচারী আবু তোহা পিপুল সরকার,,ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা।

উল্লেখ্য যে এর পূর্বে গত ১০জুলাই সোমবার একই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে, নিষিদ্ধ বেড় জাল, কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মা ও পোনামাছ নিধনের দায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর অধীনে ১০০০ হাজার টাকা অর্থদণ্ড ও আনুমানিক ৯লক্ষাধিক টাকা মূল্যের ৬টি বেড় জাল (মশারি জাল) জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়ে ভুস্মিভূত করা হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন বলেন,হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে,মা ও পোনামাছ নিধন রোধে,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!