সুনামগঞ্জের কৃতি সন্তান নিউইয়র্ক পুলিশ অফিসার নিয়ন চৌধুরীকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জের কৃতি সন্তান নিউইয়র্ক পুলিশ অফিসার নিয়ন চৌধুরীকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক

সুনামগঞ্জের কৃতি সন্তান নিউইয়র্ক পুলিশ অফিসার নিয়ন চৌধুরীকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
সুনামগঞ্জের কৃতি সন্তান নিউইয়র্ক পুলিশ অফিসার নিয়ন চৌধুরীকে রিপোর্টার্স ইউনিটির

সুনামগঞ্জ জেলা করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখায় আমেরিকার নিউইয়র্ক পুলিশ অফিসার সুনামগঞ্জের কৃতি সন্তান নিয়ন চৌধুরী কল্লোলকে সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।

শনিবার রাতে সংগঠনে নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সহ-সভাপতি সেলিম আহমেদ তালুকদার এবং দপ্তর সম্পাদক শহীদ নূর আহমেদের যৌথ সঞ্চালনা করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনাসিন্দু চৌধুরী বাবুল, জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহনদ, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র মিঠু, প্রভাষক মশিউর রহমান, ব্যাংকার আশরাফ হোসেন লিটন, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান পীর, আল হেলাল, শামস শামীম, এমরানুল হক চৌধুরী, শাহজাহান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নিয়ন চৌধুরী কল্লোল বলেন, আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছি, আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি যারা এখানে এসেছেন, আমি অভাক হয়েছি এমন আয়োজন দেখে, আজকের আয়োজন আমাকে অনেক পিছনে নিয়ে গেছে। বাবা থাকলে আজকে এই অনুষ্ঠান দেখে তিনি অনেক খুশি হতেন।

এ শহরের রিকশা শ্রমিক থেকে সব রকমের মানুষের সাথ আমার পরিচয় আছে, আমি সবসময় সুনামগঞ্জের মানুষের সাথে রয়েছি, যেকোন প্রয়োজনে আপনারা আমাকে পাবেন। আমি সবসময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে থাকার হোক সেটা বাংলাদেশে বা নিউইয়র্কে, আমার জন্য সবাই আশীর্বাদ করবেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, নিয়ন চৌধুরী কল্লোল বাংলাদেশের গর্ব তথা সুনামগঞ্জের গর্ব। আমরা উনার ব্যাপারে অনেক কিছু জানলাম, উনার পরিবার উনার বাবা সম্পর্কে অনেক অজানা কিছু জানলাম।

রিপোর্টার্স ইউনিটিকে ধন্যবাদ তারা এভাবে একজন সমাজসেবি মানুষকে তার কাজের জন্য সম্মান এ সংবর্ধনা দেয়ার জন্য। আমি চাইব তিনি তার কর্মজীবনে আরও উন্নতি করুক এবং এভাবেই যেন মানুষের পাশে তিনি সবসময় থাকেন।

আলোচনা শেষে নিউইয়র্ক পুলিশের অফিসার সুনামগঞ্জের কৃতি সন্তান নিয়ন চৌধুরী কল্লোলকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!