ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

সুনামগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১০:০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩১০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

সকল ধর্মের মর্মকথা,সবার উপরে মানবতা এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ও আদিবাসি সম্প্রদায়ের মানুষদের নিয়ে অনুষ্ঠিত হলো সর্বধর্মীয় সম্প্রীতি সম্মেলনে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় হেযবুত তওহীদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সম্প্রীতির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সকল ধর্মের অসংখ্য নারীপূরুষ উপস্থিত ছিলেন।

হেযবুত তওহীদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও নারায়নগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি আরিফ উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাদের বখত।

সভায় প্রধান বক্তা ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাহাঙ্গীর নগর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ ওসমান গণি, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের শ্রীমত স্বামী হৃদয়ানন্দ মহারাজ, জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টার্ন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড.বিশ্বজিৎ চক্রবর্তী, সাধারণ সম্পাদক এড. গৌরাঙ্গ পদ দাস, জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি এড. রাধাকান্ত সূত্রধর, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি বেলাল উদ্দিন, হবিগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি এড. এম এ মোতালিব, দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ও সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক আহমদ রুমান সরকার, মোঃ ইসমাইল হোসেন, সদস্য বাবুল মিয়া ও হাসান আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন,১৯৫২ সালে ভাষার জন্য ১৯৭১ সালে স্বাধীনতার জন্য জাতির পিতার ডাকে এদেশের মানুষ রক্ত দিয়েছে। তখন কোন জাতপাতের পরিচয় ছিলনা। পরিচয় একটাই ছিল আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য জাতিগোষ্টি আমরা সবাই বাঙ্গালী আমরা সবাই মানুষ ।

তিনি বলেন, শ্রষ্টা একজন যাকে বিভিন্ন নামে আল্লাহ, ভগবান, ঈশ্বর  কিংবা গড বলে সম্বোধন করা হয়ে থাকে। আর হেযবুত তওহীদ তারা অসাম্প্রদায়িক চেতনার মর্মবাণীগুলো মানুষের মাঝে পৌছে দেয়ার চেষ্টা করছে।

তিনি বলেন পাকিস্থানী হানাদার বাহিনীকে পরাজিত করে জাতির পিতার নেতৃত্বে এই বাঙ্গালী জাতি বহুরক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলেন।

বিজয়ী জাতিরা ঘুমিয়ে থাকেন আর পরাজিতরা প্রতিশোধ নিতে সজাগ থাকেন, তাই দেশে ঐ পরাজিত শক্তিরা সাম্প্রদায়িকতা বিনষ্ট করতে কুমিল্লার নাসির নগর থেকে শুরু করে দেশের বিভিন্ন জাগয়াতে হিন্দুদের বাড়িঘর ও ধর্মীয় উপসনালয়ে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টির পায়ঁতারা বার বার করতে চেয়েছে।

কাজেই সময় এসেছে মুক্তিযুদ্ধের পক্ষের সকল ধর্মের মানুষদের রক্তেভেজা এই অসাম্প্রায়িক বাংলাদেশের মূল স্প্রিট সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপদে ধর্মকর্ম পালনে বাধাঁদানকারী সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যর কোন বিকল্প নেই বলে দাবী করেন তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জে সর্বধর্মীয় সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪