সুনামগঞ্জে ভিটামিন এ খাওয়ানো হচ্ছে ৪ লাখ ৪০ হাজার শিশুকে
- আপডেট সময় : ০৫:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে
আগামী ২০ ফেব্রুয়ারী জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ সিভিল সার্জল কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান,স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে শহরের ইপি আই ভবণের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহমদ হোসেনের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের কোল্ড চেইন টেক মো. ফজলুল করিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক।
সিভিল সার্জন ডা.আহমদ হোসেন বলেছেন আগামী ২০ ফেব্রুয়ারী সকাল ৮ হতে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জের পুরো জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪৫ হাজার ৫৪১ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫৪ হাজার ৫ শতাধিক শিশুসহ মোট ৪ লাখ ৪০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। পড়ুন>>ধর্মপাশায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত
এজন্য প্রতিটি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারী স্ব স্ব কমপ্লেক্স এ দাযিত্ব পালন করবেন এবং সার্বক্ষণিক মোবাইল ও জরুরী বিভাগে মেডিকেল টিম কর্মরত থাকবে বলে তিনি গণমাধ্যম কর্মীদের অবহিত করেন। এতে সকলের উপস্থিতি সহযোগিতা চান তিনি।


























