সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আট নেতা বহিষ্কার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আট নেতা বহিষ্কার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আট নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আট নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতনেতা ও যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক জানিয়ে ফেসবুকে পোস্ট করায় তাদের এ বহিস্কারাদেশ প্রদান করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এবার সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের আট নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।

বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক আট নেতাকে বহিষ্কার করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক সুমন রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি বরাবর তালিকা পাঠানো হয়েছে।

পড়ুন>>রংপুরের ১৫ জন ছাত্রলীগের নেতাকে কারণ দর্শানোর নোটিশ

এর আগে গতকাল বুধবার রাতে একই অপরাধে জেলা ছাত্রলীগের ২১ নেতাকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।

স্বেচ্ছাসেবক লীগের সাময়িক বহিষ্কার করা নেতারা হলেন চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপশিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন ও কৃষি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার শিহাব ও দুর্গানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাওন হাসান প্রান্ত, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুস সোবহান মৃধা ও প্রাথমিক সদস্য আমিরুল ইসলাম।

পড়ুন>>   সাঈদীর মৃত্যুতে সমবেদনা পাইকগাছায় ছাত্রলীগের ৫ নেতা কর্মী বহিষ্কার

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বলেন, জামায়াতনেতা ও যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক জানিয়ে আবেগঘন কথা লিখে ফেসবুকে পোস্ট দেন।

এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। দলের নীতি ও আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের আট নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বরাবর সুপারিশ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!