সারা দেশে মব সৃষ্টির প্রতিবাদে নওগাঁ ছাত্রদলের বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সারা দেশে মব সৃষ্টির প্রতিবাদে নওগাঁ ছাত্রদলের বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

সারা দেশে মব সৃষ্টির প্রতিবাদে নওগাঁ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
সারা দেশে মব সৃষ্টির প্রতিবাদে নওগাঁ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

 

 

সারা দেশে মব সৃষ্টির প্রতিবাদে নওগাঁ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

 

   সারা দেশে মব সৃষ্টির প্রতিবাদে নওগাঁ ছাত্রদলের বিক্ষোভ মিছিল।
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখা।

 

সোমবার (১৪ জুলাই) বেলা ১২ টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন নওগাঁ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পড়ুন>>জামিনে মুক্ত পাওয়ার পর পুনরায় গ্রেফতার নিষিদ্ধ যুবলীগ নেতা নুর ইসলাম

 

এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কি করে’ সহ নানা স্লোগান দিতে থাকেন।

 

 

সংক্ষিপ্ত সমাবেশে নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) জাকির হোসেনের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহার সঞ্চালনায় বক্তারা বলেন, ‘৯ জুলাই মিটফোর্ড হাসাপাতালে সামনে যেভাবে হত্যাকণ্ড ঘটিয়ে উল্লাস করা হয়েছে, আমরা নওগাঁ জেলা শাখা ছাত্রদল তার প্রতিবাদ জানাচ্ছি।

 

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনীতির জন্য সরকারকে দায়ি করেন। অনতিবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডের জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। যদি বিচার নিশ্চিত না করা হয়, ছাত্রদল এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

পড়ুন>> শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন

 

 

এ সময় যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল,ও যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ। সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকার, ছাত্র নেতা আবু সালেহ স্নেহ, ফায়সাল আজম অলি, হাফিজুর রহমান আকাশ,আজিজুল ইসলাম, তাইজুল ইসলাম তাজ, মনোয়ার হোসেন রাঙ্গা, শাজাহান বাদশা, আল-আমিন বাদশা, হৃদয় মাহমুদ, মুন, সঞ্জিবসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!