সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য
- আপডেট সময় : ১০:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য
সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় একটি চারতলা ভবন ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন ভবনটি ঘিরে ফেলে সিটিটিসি ও পুলিশ সদস্যরা। রাত সাড়ে ১০টা পর্যন্ত সেখানে অভিযান অব্যাহত ছিল। তবে অভিযানের সুনির্দিষ্ট কারণ বা বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
ঘটনাস্থলে সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভবনের সামনের রাস্তায় সাধারণ মানুষের চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় এক মুদি দোকানদার জানান, প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
পড়ুন>>জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
সাভার মডেল থানার এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয় পুলিশকে অভিযানের কারণ সম্পর্কে আগে থেকে জানানো হয়নি। তিনি বলেন, ‘আমাদের এই অভিযানে সহায়তা করার জন্য বলা হয়েছিল। তাই আমরা এখানে এসেছি। এ বিষয়ে বিস্তারিত সিটিসিটি পরে ব্রিফ করবে।’
পড়ুন>>গাইবান্ধায় নবজাতক চুরির অভিযোগে দম্পতি কারাগারে
সিটিটিসির একজন কর্মকর্তা রাত পৌনে ১০টার দিকে জানান, ভবনটির ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম জমা করে রাখা হয়েছে বলে তারা গোয়েন্দা তথ্য পেয়েছিলেন। তিনি আরও বলেন, ‘বাড়িটিতে তালা মারা রয়েছে। আমরা ভেতরে অভিযানের প্রস্তুতি নিচ্ছি।’
অভিযানস্থলে সিটিটিসি সদস্যদের পাশাপাশি স্থানীয় থানা পুলিশ এবং ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। পুরো এলাকাটি ঘিরে রেখে সতর্ক অবস্থানে রয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।
ভবনের কাছের এক মুদি দোকানদার জানান, প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে সিটিটিসি সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























