সাপাহারে প্রাইমারি স্কুল পর্যায়ে ইংলিশ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে
নওগাঁর সাপাহারে প্রাইমারি স্কুল পর্যায়ে ইংলিশ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
“শুধুমাত্র শহরের বাসিন্দারা স্মার্ট সিটি” উপভোগ করতে পারে শীর্ষক ইংলিশ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিভাগীয় পর্যায়ের দুইবার ও জেলা পর্যায়ে একাধিকবার প্রথম স্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিতর্ক প্রতিযোগিতা বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
শুধুমাত্র শহরের বাসিন্দারা স্মার্ট সিটি উপভোগ করতে পারে এর পক্ষের দল ও বিপক্ষের দলের যুক্তি খন্ডনের মাধ্যমে সঠিক বিষয়টি তুলে ধরেন। এ সময় সুন্দর উপস্থাপনার মাধ্যমে যুক্তিখণ্ডন করায় বি-পক্ষের দলকে বিজয়ী ঘোষণা করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, সাপার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আমিরুল ইসলামসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বৃন্দর পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

























