সাপাহার প্রেসক্লাবে সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সোহেল নির্বাচিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাপাহার প্রেসক্লাবে সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সোহেল নির্বাচিত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট

সাপাহার প্রেসক্লাবে সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সোহেল নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
নওগাঁর সাপাহার প্রেসক্লাবে সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সোহেল নির্বাচিত

নওগাঁর সাপাহার প্রেসক্লাবে সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সোহেল নির্বাচিত হয়েছেন।

সাপাহার প্রেসক্লাবে বিনাপ্রতিদ্বন্দিতায় জাহাঙ্গীর আলম মানিক সভাপতি ও সোহেল চৌধুরী রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টায় সাপাহার প্রেসক্লাবের এডহক কমিটির আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে কমিটি গঠন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় দুইটি পদের বিপরীতে সভাপতি পদে আবুল হোসেন ও জাহাঙ্গীর আলম মানিক দুইজন এবং সাধারণ সম্পাদক পদে ছাদেক উদ্দীদ ও সোহেল চৌধুরী রানা দুইজন প্রতিদ্বন্দি প্রতিদ্বন্দিতা করার বিষয়টি উত্থাপন করেন।

সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে দুইটি পদের প্রার্থীদের মধ্যে সমজতা হলে বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি পদে জাহাঙ্গীর আলম মানিক এবং সাধারণ সম্পাদক পদে সোহেল চৌধুরী রানা নির্বাচিত ঘোষণা করা হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

এসময় নির্বাচন পরিচালনার এডহক কমিটির আহ্বায়ক আব্দুর রহিম, যুগ্ম-আহ্বায়ক মরিয়ম বেগম সহ ৩১ সদস্যের মধ্যে ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!