সাঈদীর মৃত্যুতে সমবেদনা পাইকগাছায় ছাত্রলীগের ৫ নেতা কর্মী বহিষ্কার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাঈদীর মৃত্যুতে সমবেদনা পাইকগাছায় ছাত্রলীগের ৫ নেতা কর্মী বহিষ্কার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

সাঈদীর মৃত্যুতে সমবেদনা পাইকগাছায় ছাত্রলীগের ৫ নেতা কর্মী বহিষ্কার

পাইকগাছা(খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
সাঈদীর মৃত্যুতে সমবেদনা পাইকগাছায় ছাত্রলীগের ৫ নেতা কর্মী বহিষ্কার

সাঈদীর মৃত্যুতে সমবেদনা পাইকগাছায় ছাত্রলীগের ৫ নেতা কর্মী বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ।

দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা জানিয়ে পোস্ট করায় ছাত্রলীগের ৫ নেতা কর্মিকে সাময়িক বহিষ্কার করেছে পাইকগাছা উপজেলা ছাত্রলীগ।

২৪আগস্ট বৃহস্পতিবার তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উপজেলা ছাত্রলীগ সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফাইমীন সরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিস্কৃতরা হলেন চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল ফারাবী,লস্কর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রেজওয়ান হোসেন, হরিঢালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন রাফিন, গদাইপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক, রাকিবুল ইসলাম, গদাইপুর ইউনিয়নের তকিয়া ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব ঢালী।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ছাত্রলীগের নীতি, আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় তাদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং স্থায়ী বহিষ্কারের জন্য জেলা নের্তৃবৃন্দের নিকট বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!