ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার: মঈন খান

সরিষাবাড়ীতে তেঁতুল গাছ রক্ষার দাবীতে প্রতিবাদ সভা এলাকাবাসীর

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • আপডেট সময় : ০৭:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ৩১২ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে তেঁতুল গাছ রক্ষার দাবীতে প্রতিবাদ সভা এলাকাবাসীর

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের সরিষাবাড়ীতে তেঁতুল তলা মোড়ের নাম সংরক্ষণ ও পরিবেশ রক্ষার স্বার্থে প্রভাবশালীর হাত থেকে তেঁতুল গাছ রক্ষার দাবীতে স্থানীয় এলাকাবাসী প্রতিবাদ সভা করেছেন।

সোমবার ৬ মার্চ দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের মাটিয়া জানি তেঁতুল তলা মোড় এলাকার সর্বস্তরের জন সাধারণ তেতুল গাছটি রক্ষা সহ গাছটি কর্তনের চেষ্টাকারীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবী জানিয়ে প্রতিবাদ সভা করেছেন।

জানা গেছে, উপজেলার মহাদাদান ইউনিয়নের মাটিয়াজানি গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে সুলতান মিয়া ও দলবলসহ  কয়েক দফায় গাছটি কর্তনের চেষ্টা চালায়।

এলাকাবাসীদের বাধার মুখে তা ভেস্তে যায়। এলাকাবাসী মহাদান ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম আনিছুর রহমান জুয়েল ইউপি সদস্য জুলহাস এর মাধ্যমে তেঁতুল তলা মোড় নামে পরিচিত রাখার জন্য তেঁতুল গাছটির সু রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিবাদ সভায় স্থানীয় এলাকাবাসী শামছুল হক, মেছের আলী, আব্দুল আজিজ, মকবুল হোসেন, বিষু মিয়া, সবদুল মিয়া, জাফর মিয়া, মোজা মিয়া, আ্ব্দুল বাছেদ, শাহজাহান আলী, ফরহাদ হোসেন যৌথভাবে জানান, আমাদের মাটিয়া জানি তেঁতুল তলা মোড় নামে শত বছর ধরে পরিচিত।

এ মোড়ের তেঁতুল গাছটির উত্তর পার্শ্বে রাস্তা থাকলেও সেটি কেটে নামিয়ে নিয়েছে সুলতান। এ ছাড়া গাছটির দক্ষিণ পার্শ্বে রাস্তা দিয়ে বিভিন্ন যানবাহন সহ এলাকার লোকজন চলাচল ও আবাদী ফসলাদী আনা নেয়া করে।

এ গাছটির নিচে কৃষি জমিতে কাজ করার সময় একটু গাছ তলার ছায়া ও বাতাস গ্রহন করি এবং এলাকার সবাই বাধাহীনভাবে তেঁতুল ফল খেয়ে  আমরা ভিটামিন পাই। তাই তেঁতুল গাছটি যাতে সুলতান মিয়া কাটতে না পারে এ জন্য প্রশাসনের কাছে দাবী জানাই।

স্থানীয় ইউপি সদস্য জুলহাস জানান, মাটিয়াজানি গ্রামের তেঁতুল তলা মোড় নামক স্থানে ইতিপুর্বেও একটি তেঁতুল গাছ ছিল বলেই এটির নাম তেতুল তলা মোড়ে নামে পরিচিত।

ওই স্থানে প্রাচীন তেতুল গাছটি কর্তন করার পর স্থানীয় এলাকাবাসী আবারও একটি তেতুল গাছ লাগিয়ে তেঁতুল তলা মোড় নাম সংরক্ষণের জন্য প্রায় ৩০ বছর পুর্বে স্থানীয়রা একটি গাছ রোপন করেন।

তেঁতুল গাছটি স্থানীয় সুলতান মিয়া কয়েক দফা কাটতে চাইলেও এলাকাবাসী কাটতে বাধা দিচ্ছে। আমিও চাই গাছটি না কেটে তেঁতুল তলা মোড় নামে পরিচিত রাখতে সকলের সহযোগীতা কামনা করছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরিষাবাড়ীতে তেঁতুল গাছ রক্ষার দাবীতে প্রতিবাদ সভা এলাকাবাসীর

আপডেট সময় : ০৭:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩