ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা, দাবি বিরোধীদলীয় নেতার সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ দিলেন আইজিপি নিরাপত্তাজনিত শঙ্কায় ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল ও বরগুনার বাস চলাচল বন্ধ সন্দেহভাজন তিন অভিযোগে জড়িত ব্যক্তি রিমান্ডে: ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা ইসি: সমর্থকের অপরাধের দায় প্রার্থীকে নিতে হবে আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে: নজরুল ইসলাম খান বগুড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি ফিলিস্তিনে দ্রুত নির্বাচনের আহ্বান জানাল ৮টি উন্নত দেশ সমাজকল্যাণমন্ত্রী: সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ নির্মূল করা সম্ভব তেল-গ্যাস কিনতে রক্তক্ষরণ হচ্ছে, আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে :অর্থমন্ত্রী

সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ দিলেন আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তা দেন।

সারা দেশে সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে পুলিশের টহল এবং চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর বিশেষ জোর দিয়েছেন আইজিপি। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে হবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশ প্রধান বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব গুজবে কান না দিয়ে বা প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা এবং আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া, মামলার তদন্তের গুণগত মান নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ভার্চুয়াল সভায় সিআইডি, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তা, মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপাররা যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে ‘বডিওর্ন ক্যামেরা’ ব্যবহারের নির্দেশ দেন। সেই সাথে অপমৃত্যুসহ অন্যান্য মামলার তদন্ত সময়মতো সম্পন্ন করা এবং মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা নথিভুক্ত করে তামিলের হার বাড়ানোর তাগিদ দেওয়া হয়। সভায় অক্টোবর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতির বিস্তারিত পর্যালোচনার পাশাপাশি ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, অপহরণ, পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনাসহ মামলার বিচার ও সাজার হার নিয়ে আলোচনা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ দিলেন আইজিপি

আপডেট সময় : ০৫:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬