সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের চেষ্টাকারী তরুণ গণপিটুনিতে নিহত
বরিশাল প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৪৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ২৬১ বার পড়া হয়েছে
শিশু ধর্ষণের চেষ্টাকারী তরুণ গণপিটুনিতে নিহত
বরিশাল নগরীর ধান গবেষণা সড়ক এলাকায় শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত সুজন নামের এক তরুণ গণপিটুনিতে নিহত হয়েছে। ১৫ মার্চ শনিবার বিকেলে বরিশাল নগরীর ধান গবেষণা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই এলাকার মনির হোসেনের ছেলে।
পড়ুন>> ভুরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ২০০০ পিস ইয়াবা ও মোটরসাইকেল জব্দ
স্থানীয়রা জানান, শুক্রবার (১৫ মার্চ) ধান গবেষণা সড়কের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় সুজন। পরে শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করেন। স্থানীয়রা আজ দুপুরে সুজনকে ধরে গাছে বেঁধে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সুজনকে স্থানীয়রা মারধর করে পুলিশে দেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























