ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্টের আহ্বান সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের বৃষ্টিহীন থাকবে সারা দেশ, জানাল আবহাওয়া অধিদপ্তর ১৬ নভেম্বর: আজ টিভিতে যেসব খেলা দেখবেন রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে

শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয়করণের না হলে ২৪ তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা

সৃষ্টি কৃষি ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২২ ফেব্রুয়ারির মধ্যে এমপিওভূক্ত শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা না আসলে ২৪ তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা প্রদান করেন।

জাতীয়করণের দাবিতে বৃহস্পতিবার (২৬ জানুয়ারী)  জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। পড়ুন>> মাদরাসার শিক্ষার্থী সংখ্যা পাঁচ শতাধিক ক্লাস করছে একজন

জোটের আহবায়ক ও বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মো. মাইন উদ্দিন বলেন “স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিগণ পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।”

পাঠ্যক্রম, আইন এবং একই মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হলেও সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারিগণের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বিরাট পার্থক্য বিরাজমান।

বৈষম্য গুলো হলো- বাড়ি ভাড়া, উৎসবভাতা, চিকিৎসা ভাতা, পদোন্নতি না থাকা, সন্তানের শিক্ষা ভাতা, হাউজ লোন, বদলি প্রথা, চাকরি শেষে নেই পেনশনের সুবিধা।

জোটের সদস্য সচিব ও বাশিস মহাসচিব মো. জসিম উদ্দিন আহমেদ লিখিত বক্তব্যে বলেন “শুধুমাত্র প্রাতিষ্ঠানিক আয় থেকেই কোনো ভর্তুকি ব্যতিরেকেই জাতীয়করণ সম্ভব।” তাই প্রতিষ্ঠানের আয় সরকারের কোষাগারে জমা নিয়ে জাতীয়করণ ঘোষণা এখন সময়ের দাবি। পড়ুন>>জাল সনদধারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাকশন শুরু 

জটের যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম এর সভাপতি অধ্যক্ষ মওলানা দেলাওয়ার হোসেন আজিজী, আরও বক্তব্য রাখেন বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহ আলম, সহ অনেকে।

রহমান দুলালের উপস্থাপনায় অনুষ্ঠানে জোরালো বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোঃ ইদ্রিস আলী, সমন্বয়কারী  রফিকুল ইসলাম, সহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয়করণের না হলে ২৪ তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা

আপডেট সময় : ০৯:১৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩