ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫৫ শতাংশ কাজ শেষ, ২০৩০ সালে সচল হচ্ছে জিসিসি রেলওয়ে প্রকল্প ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ চার মাসে রেকর্ড রেমিট্যান্স আয় ১৩৮৯ কোটি ডলার গুম-খুনের আসামীদের খুঁজতে গণশুনানি করবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তারের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে একনেক বৈঠক অনুষ্ঠিত পোশাকশ্রমিকদের মজুরি ৩৬-৪৩ শতাংশ বৃদ্ধি: মাহ্দী আমিন কেরানীগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ভারত-বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে মার্কিন প্রশাসন ইমরান খানের আপসহীন অবস্থান কি আসলেই একগুঁয়েমি? ৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে পিএসসির কঠোর নির্দেশনা

লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক

নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মঙ্গলবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

রাস্তা পার হওয়ার সময় নড়াইল থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী বাস বাচ্চু খান (৭০) নামের এক পথচারীকে সজোরে ধাক্কা দেয়।

এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাচ্চু খান লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা ছিলেন।

পড়ুন>>সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে এবং চালক নূর ইসলামকে (৬০) আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

পড়ুন>>সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ

আইনি আনুষ্ঠানিকতা শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের দুর্ঘটনা রোধে মহাসড়কে চলাচলকারী যানবাহনের গতি ও চালকদের সতর্কতার বিষয়ে নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক

আপডেট সময় : ০২:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬