লোকালয়ে দলছুট হনুমান উৎসুক জনতার ভীড় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লোকালয়ে দলছুট হনুমান উৎসুক জনতার ভীড় : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের

লোকালয়ে দলছুট হনুমান উৎসুক জনতার ভীড়

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
লোকালয়ে দলছুট হনুমান

 

 

 

লোকালয়ে দলছুট হনুমান উৎসুক জনতার ভীড়

 

 

কাউনিয়ায় দলছুট একটি হনুমান লোকালয়ে এসে গাছে গাছে ছুটে বেড়াচ্ছে আর হনুমানের ছোটাছুটির দৃশ্য দেখতে উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে।

 

 

খোঁজ নিয়ে জানা গেছে প্রায় তিন চারদিন ধরে কমলা-হলুদ রংয়ের কালো মুখ ও লম্বা লেজ ওয়ালা বিরল প্রজাতির একটি হনুমান কাউনিয়ার বিভিন্ন এলাকায় গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে।

 

পড়ুন>>তিস্তার ভাঙন রোধে পলাশপুর রক্ষার দাবি: মানববন্ধন ও সমাবেশ

 

প্রথম তাকে দেখা গেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ার হাট এলাকায়, তার পর কালির হাটে দেখা যায়। সর্বশেষ হনুমান টিকে শনিবার বিকালে উপজেলা সদর ইউনিয়ন বালাপাড়ার গাজীর হাট এলাকায় গাছে গাছে ঘুরতে দেখা যায় এবং এ গ্রামেই অবস্থান করছে।

 

 

গাজীর হাট গ্রামের আব্দুর রাজ্জাক জানান হনুমান টিকে তিনি শনিবার বিকালে তাঁর বাড়ির প্রাচীরের উপর ঘোরাঘুরি করতে দেখেন। তার মনে হয়েছে হনুমানটি খুবই ক্ষুদার্ত। তাই তিনি বিস্কুট রুটি দেয়ালের উপরে রেখে দিলে হনুমানটি তা ঘপাঘপ খেয়ে ফেলে। এলাকায় হনুমানের আগমনের খবর ছড়িয়ে পড়লে নিমেষের মধ্যে হাজার হাজার জনতার ভীড় জমে যায়। অনেকে হনুমানটি উত্যক্ত করার চেষ্টা চালায়।

 

 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আল-মামুন বলেন হনুমান টি কে বিরক্ত করা থেকে সবাই বিরত থাকতে হবে। আমরা গৃহ পালিত প্রাণী নিয়ে কাজ করি। এটা বনবিভাগের দায়িত্ব তারা হনুমানটি উদ্ধার করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করতে পারেন।

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডব গাছপালা উপড়ে ঘরবাড়ি বিধ্বস্ত: কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, বন বিভাগের কর্মকর্তার সাথে যোগাযোগ করে হনুমানটি উদ্ধারের ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!