রাণীশংকৈলে সাপের কামড়ে মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে সাপের কামড়ে মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি: শিশু নিহত ও মা আহত চীনের লংমার্চ: ৯০ বছরের পথচলা ও বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণ

রাণীশংকৈলে সাপের কামড়ে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
রাণীশংকৈলে সাপের কামড়ে মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলৈ বৃহস্পতিবার (২২ জুন) গভীর রাতে সাপের কামড়ে একজনের মৃত‍্যু হয়েছে।

মৃত ব‍্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৪৬)। সে জাহাঙ্গীর উপজেলার টেকিয়া মহেষপুর গ্রামের জমসেদ মোড়লের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন সাপের কামড়ে জাহাঙ্গীরের মৃত্যুর বিষটি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,
ঘটনার দিন রাতে জাহাঙ্গীর প্রতিরাতের মতো খাবার খেয়ে বিছানায় শুয়ে ছিলেন।

বিছানায় শুয়ে মোবাইল ফোনে কথা বলার সময় রাত আনুমানিক সাড়ে ১২ টায় মোবাইল ফোনটি হঠাৎ চৌকির নিচে পড়ে যায়। বিছানা থেকে হাত দিয়ে ফোটি তুলতে গেলে নিচে থাকা সাপ তার হাতে কামড় দেয়।

পরক্ষণে লাইট দিয়ে ঘরে দেখলে কোন কিছু জাহাঙ্গীরে চোখে পড়েনি। সাপের কামড়ের কথা পরিবারের লোকজনকে জানালে পরিবারের লোকজনসহ স্থানীয়রা এক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ কিছুক্ষণ চেষ্টার পর হাসপাতালে নিয়ে যেতে বলেন।

পরে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিষাক্ত সাপের কামড়ে জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

পরদিন সকালে স্থানীয়রা জাহাঙ্গীরের বাড়ি থেকে মাটি খুঁড়ে গর্ত থেকে জীবিত অবস্থায় একটি বিষাক্ত সাপ উদ্ধার করে। স্থানীয়রা ধিরণা করছে এই সাপটিই জাহাঙ্গীরকে কামড় দিয়েছিলো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!