রাণীশংকৈলে সড়কে প্রাণ গেল বৃদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে সড়কে প্রাণ গেল বৃদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়েই উপেক্ষিত নজরুলের স্মৃতি ও গবেষণা ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার? ক্লাব ছাড়ার অপেক্ষায় এনজো ও আলভারেজ: দুই বন্ধুর গন্তব্য এখন অনিশ্চিত আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম

রাণীশংকৈলে সড়কে প্রাণ গেল বৃদ্ধার

রাণী শংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
রাণীশংকৈলে সড়কে প্রাণ গেল বৃদ্ধার

রাণীশংকৈলে সড়কে প্রাণ গেল বৃদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুক্রবার (১২ এপ্রিল) রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় জাহেদা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বিকাল ৫ টায় রাণীশংকৈল- নেকমরদ মহাসড়কের মীরডাঙ্গী কালুর ‘স’ মিলের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সাবেক ইউপি সদস্য ও প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাহিদা উপজেলার মীরডাঙ্গী পাইকারবস্তী গ্রামের সফিকুল ইসলাম টালির স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন বিকালে জাহেদা বেগম তার মেয়েকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য ভ্যানগাড়ি নেওয়ার উদ্দেশ্যে রাস্তার পশ্চিম দিক থেকে পূর্ব পাশে চাচ্ছিল। এরইমধ্যে রাণীশংকৈল থেকে নেকমরদ অভিমূখী একটি দ্রুতগামীমো টরসাইকেল জাহেদাকে সজোরে ধাক্কা দেয়।

এতে সে রাস্তায় ছিটকে পড়ে মাথা, মুখ ও বুকে প্রচন্ড আঘাত পায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় জাহিদাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

দিনাজপুরে নিয়ে যাওয়ার পথে জাহিদা মারা যায়। রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জানান,ফায়ার সার্ভিসের সদস্যরা আজ বিকালে গুরুতর আহত অবস্থায় এক বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করান, রোগীর অবস্থার অবনতি দেখে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খবর পেয়েছি দিনাজপুর নেয়ার পথিমধ্যে বৃদ্ধা মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!