ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান

রাণীশংকৈলে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৭:০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার (৩ আগষ্ট) দুপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে উপজেলার সাধারণ শিক্ষার্থীরা। সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হত্যা, নিপীড়ন ও গণগ্রেফতারের প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে মূল সড়কে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে।

উপজেলা প্রশাসন ও থানা পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে পৌর শহরের শিবদিঘি মডেল মসজিদের সামনে গিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।

এ সময় তাদের মাথায় লাল কাপড়ের ফিতা ও হাতে বিভিন্ন ব্যানার,ফেস্টুন ও পোস্টার দেখা যায় । এরপর মিছিলটি রাণীশংকৈল বন্দর শান্তা ডেকেরেটর পর্যন্ত এসে আবার শিবদিঘি তিন রাস্তার মৌড়ে গিয়ে সমবেত হয়।

সেখানে শিক্ষার্থীরা পোষ্টার হাতে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তোলেন বিক্ষোভকারিরা। এখানে তাঁদের কয়েকজন শিক্ষার্থী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ, হামলা-মামলা ও হয়রানির বিপক্ষে তীব্র প্রতিবাদ জানাই।

এই সাথে তাঁরা শিক্ষার্থীর উপর আর কোন হামলা মামলা ও হয়রানি না করা হয় তাঁর দাবি জানায এবং নিহত ছাত্রদের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানায়।

সেখান থেকে সন্ধ্যায় কোটা আন্দোলনকারি শহীদদের স্মরণে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যদেরকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে বলেন, মিছিল চলাকালে পুলিশ তার দায়িত্ব যথাযথ ভাবে পালন করেছে। কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ 

আপডেট সময় : ০৭:০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪