রাণীশংকৈলে মরহুম ইয়াসিন আলীর স্মরণে দোয়া মাহফিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে মরহুম ইয়াসিন আলীর স্মরণে দোয়া মাহফিল : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২

রাণীশংকৈলে মরহুম ইয়াসিন আলীর স্মরণে দোয়া মাহফিল

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
রাণীশংকৈলে মরহুম ইয়াসিন আলীর স্মরণে দোয়া মাহফিল

 

 

রাণীশংকৈলে মরহুম ইয়াসিন আলীর স্মরণে দোয়া মাহফিল

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ও এলাকার সুপরিচিত মুখ মরহুম জননেতা ইয়াসিন আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নেকমরদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহিদুর রহমান জাহিদ।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর (আলিফ)।

পড়ুন>> ৫ মে আজকের আবহাওয়ার পুর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (মানিক), সাধারণ সম্পাদক তাঞ্জামুল ইসলাম (তানজু)সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

দোয়া মাহফিলে বক্তারা মরহুম ইয়াসিন আলীর রাজনৈতিক জীবন, সামাজিক অবদান ও জনসেবামূলক কর্মকাণ্ডের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

 

তারা বলেন, ইয়াসিন আলী ছিলেন একজন নিবেদিতপ্রাণ নেতা, যিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!