ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুরে পেপার মিলের কাটার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কাউনিয়ায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময়ে সভা ও শ্রেষ্ঠ সংগঠককে সম্মাননা প্রদান জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন

রাণীশংকৈলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১১:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ অন্যান্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে রাণীশংকৈল উপজেলা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ সোসাইটি। 

এতে উপজেলার প্রায় ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-পরিচালকরা অংশ নেয়। জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, বৃত্তির অধিকার হয়ে যাক সবার, শিক্ষা হোক সার্বজনীন অধিকার, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয় সাম্য চাই লেখা ফেস্টুন ব্যানারসহ বিভিন্ন স্লোগান দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ সোসাইটি সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, মতিউর রহমান, সহ-সভাপতি আজাদ আলী,‌ সাংগঠনিক সম্পাদক, জয়নুল ইসলাম, প্রচার সম্পাদক, সোহেল রানা, সদস্য আবু সাঈদ, শিক্ষক রুবি আক্তার প্রমূখ। 

এসময় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিপত্রে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করছে। তারা অবিলম্বে এ পরিপত্র প্রত্যাহারের দাবি জানান। পরে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় : ১১:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫