রাণীশংকৈলে নিজে গিয়ে ইট ভাটা বন্ধ করলেন ইউএনও।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অবৈধভাবে এসবিএ ইট ভাটা চালানোর কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।
বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) দুপুরে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তিনি ভাটার মালিক ও ম্যানেজারকে না পেয়ে ইট ভাটার কিছু অংশ ভেঙে দিয়ে ভাটা চালানোর কর্যক্রম বন্ধ করে দেন। এবং পরবর্তী ভাটা না চালানোর নির্দেশ দিয়ে আসেন।
এ ব্যাপারে জানতে চাইলে রাণীশংকৈল ইউএনও বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি এসবিএ ইট ভাটাটি অবৈধভাবে চলছিল,তাই সেটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
Leave a Reply