ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৩:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ২২১০১ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে উপজেলার ১৯ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ৯ হাজার ৩শ টাকা করে মোট ১ লাখ ৭৬ হাজার ৭শ টাকা বিতরণ করা হয়।

জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী

সাহরীর শেষ সময় : ৪:৪০
ইফতারের সময় : ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:৪৬
  • দুপুর ১১:৪৬
  • বিকেল ৩:৪৮
  • সন্ধ্যা ৫:২৮
  • রাত ৬:৪২
  • ভোর ৬:০০
  • আল্লাহ্ সর্ব শক্তিমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও উপজেলা যাকাত কমিটির সদস্য সচিব ফরহাদুজ্জামান ফরহাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার ও যাকাত কমিটির সদস্য আমিরুল ইসলাম, যাকাত কমিটির সদস্য আনিসুর রহমান, বেলায়েত হোসেন, সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পড়ুন>> আদালতে বিয়ে, জামিনে মুক্ত ইউপি চেয়ারম্যান

সভাপতির বক্তব্যে ইউএনও খাদিজা বেগম বলেন,“পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। ইসলাম ধনী-গরিবের মাঝে বৈষম্য দূর করতে যাকাতকে ফরজ বিধান হিসেবে নির্ধারণ করেছে।

যাকাতের মাধ্যমে সমাজে ন্যায়, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা পায়। তাই সমাজের বিত্তবান মানুষের উচিত ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান যথাযথভাবে আদায় করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।”

পড়ুন >> সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে দিনাজপুরে প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, “সরকারও বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে এগিয়ে এলে দারিদ্র্য বিমোচনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।”

ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও যাকাত কমিটির সদস্য সচিব ফরহাদুজ্জামান ফরহাদ বলেন, “যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টনের মাধ্যমে সমাজে অর্থনৈতিক ভারসাম্য তৈরি করা সম্ভব। এতে দরিদ্র মানুষের কষ্ট লাঘব হয় এবং সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় হয়।” আলোচনা শেষে উপস্থিত উপকারভোগীদের হাতে যাকাত ফান্ডের অর্থের চেক তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত

আপডেট সময় : ০৩:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬