রাজিবপুরে অ‌ভিযা‌নে গি‌য়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজিবপুরে অ‌ভিযা‌নে গি‌য়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

রাজিবপুরে অ‌ভিযা‌নে গি‌য়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
রাজিবপুরে অ‌ভিযা‌নে গি‌য়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য
সরকার উৎখাতের পরিকল্পনা ও ‘জুলাই সনদ’ বাতিলের দাবিতে পোস্টার টানানোর ও অভিযানে পুলিশের ওপর হামলার সময় আটককৃতরা।

 

 

রাজিবপুরে অ‌ভিযা‌নে গি‌য়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য

 

রাজিবপুরে অ‌ভিযা‌নে গি‌য়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য।
কু‌ড়িগ্রামের রা‌জিবপু‌রে অভিযানে গিয়ে ৬ পুলিশ সদস্যের ওপর হামলা হয়েছে। হামলার ঘটনায় দুইজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় এলাকাজু‌ড়ে আতঙ্ক বিরাজ করছে।

 

 

শনিবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। এর আগে গত শুক্রবার (২৪ অ‌ক্টোবর) উপজেলার কোদালকাঠি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

 

 

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, শুক্রবার দুপুর দুইটার দি‌কে রাজিবপুর উপ‌জেলার কোদালকাঠি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় সরকার উৎখাতের পরিকল্পনা ও ‘জুলাই সনদ’ বাতিলের দাবিতে পোস্টার টানানোর খবর পায় পু‌লিশ। প‌রে বিশেষ অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা করে দুর্বৃত্তরা।

পড়ুন>> ফেনীতে বিজিবি অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

 

এ সময় উপ‌জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন করির ছক্কুর নেতৃত্বে কিছু দুর্বৃত্ত পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ হুমায়ুন করির ছক্কুকে আটক করলে, দুর্বৃত্তরা পুলিশকে ওপর হামলা ক‌রে ছক্কু‌কে ছিনিয়ে নেয়।

 

 

এ ঘটনায় এসআই গোলাম মোস্তফা, এএসআই আহসান হাবিব, এএসআই জয়ন্ত, কস্টেবল ইয়াছিনসহ পুলিশের ছয় সদস্য আহত হন। পরে পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০–৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

 

 

ঘটনার সঙ্গে জ‌ড়িত আব্দুর রহিম আহমেদ (২৫) ও ইয়াকুব আলীকে (২৫) গ্রেফতার ক‌রে। তারা উত্তর চর সাজাই মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।

 

রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা সেখানে যাই। পুলিশের উপস্থিতি লক্ষ্য করেই আওয়ামী লীগের লোকজন ইট-পাটকেল ছুড়তে শুরু করে। হামলায় আমাদের ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুই জন‌কে আটক ক‌রা হ‌য়ে‌ছে। তাদেরকে আদালতে পাঠা‌নো হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!