ফেনীতে বিজিবি অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- আপডেট সময় : ০৯:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৫০৪১ বার পড়া হয়েছে
ফেনীতে বিজিবি অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি, তৈরি পোশাক ও গরু জব্দ করেছে (৪বিজিবি ফেনী)।
শনিবার (২৫ অক্টোবর) সকালে ৪ বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন।
তিনি জানান, শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদর ও বিওপি চোরাচালান প্রতিরোধে বেশ কয়েকটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি ও তৈরি পোশাকসহ ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।
পড়ুন>> প্রেমে বিয়ে; পরিবারের অপহরণ মামলায় স্বামী কারাগারে
বিজিবি সূত্রে আরো জানা যায়, এর আগে, বিজিবির উত্তর পূর্ব রিজিয়নের অধীন ইউনিটগুলো ২০২৪ সালে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫৪ কোটি ১৫ লাখ ৫ হাজার ৭৮২ টাকার চোরাচালান মালামাল ও ৪২৪ জন আসামি আটক করে।
চলতি জানুয়ারি ২০২৫ থেকে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ইতোমধ্যে ৩৭০ জন আসামিসহ সর্বমোট ৭০৯ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ২৬৪ টাকার চোরাচালান মালামাল আটক করে। এর মধ্যে ৪, ২০২টি গরু ১, ২৮৬টি মহিষ, ২, ৫৬৯টি মোবাইল, ২,০৬,১৩৯ ঘনফুট পাথর, ২১,২৩৫ ঘনফুট বালু, ১১টি বালুর মেশিন, ১১,৪৬,৩১৮ কেজি চিনি, ১,৫৩,১২৯ কেজি জিরা, ৮২,৭১০ পিস শাড়ি, ৭.৪১৯টি যানবাহন।
এদিকে চলতি ২০২৫ সালে সরাইল রিজিয়নের অধীন ইউনিট পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৭৮,২৫৪ বোতল মদ, ২৪.৭৬৩ বোতল ফেন্সিডিল, ২,৮০,১৪৪ পিস ইয়াবা, ৯,০৮৬ বিয়ার ক্যান, ১৪,৬৪৪ কেজি গাঁজা আটক করেছে। এসব অভিযানে মাদক পাচারে জড়িত বেশ কিছু চোরাচালানীও গ্রেফতার করা হয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
















