ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হত্যার পরিকল্পনার অডিও ফাঁস, রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ড মওকুফ পাওয়া আসামীর সৈয়দপুরে পেপার মিলের কাটার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কাউনিয়ায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময়ে সভা ও শ্রেষ্ঠ সংগঠককে সম্মাননা প্রদান জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ

রাজারহাট উপজেলায় জাপার পদবঞ্চিতদের বিক্ষোভ-কুশপুত্তলিকা দাহ

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৩১১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জাপার পদবঞ্চিতদের বিক্ষোভ-কুশপুত্তলিকা দাহ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জাপার পদবঞ্চিতদের বিক্ষোভ-কুশপুত্তলিকা দাহ

জাতীয় পার্টির নবগঠিত কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সদস্য সচিব মেজর অবসরপ্ত আব্দুস সালামকে অবাঞ্ছিত ঘোষণা করে পদবঞ্চিতরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে অবিলম্বে বর্তমান কমিটি বাতিলের দাবি জানিয়ে আহবায়ক এবং সদস্য সচিবের কুশপুত্তলিকা দাহ করেছে।

৬ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ঈসমাইল হোসেন কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সোনালী ব্যাংক চত্ত্বরে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে।

এক পর্যায়ে জাতীয় পার্টির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সদস্য সচিব অবসরপ্রাপ্ত মেজর মো. আব্দুস সালামের কুশপুত্তলিকা দাহ করে।

দীর্ঘ সময় সড়ক অবরোধ করায় অচল হয়ে পড়ে রাজারহাট শহর। শুরু হয় ব্যাপক যানজট। এ সময় দূরপাল্লার ও পথচারীরা পড়ে বিড়ম্বনায়।

সমাবেশে বক্তব্য রাখেন- রাজারহাট উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন, সদস্য সচিব আব্দুল ওয়াহেদ সরকার ও বিদ্যানন্দ ইনিয়ন জাতীয় পার্টির শাহ আলম চৌধুরী প্রমূখ।

সড়ক অবরোধ শেষে পদবঞ্চিতরা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন-জাতীয় পার্টির হাইব্রিড নেতা অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালাম হলেন সুযোগ-সন্ধানী। ভোট আসলেই তিনি ষড়যন্ত্র শুরু করেন। পাঁচ বছরে যিনি একদিনও আমাদের খোঁজ না নিলেও তিনি কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে সদস্য সচিবের পদ বাগিয়ে নিয়েছেন। আমরা এই ষড়যন্ত্র মানি না, মানবো না।

তারা আরও বলেন, জেলা কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক নিজেও সাংগাঠনিক কাজে নিস্ক্রিয় তিনি যাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করেছেন তিনি নিস্ক্রীয়।

এটি পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টি ধ্বংসের ষড়যন্ত্র। ত্যাগী ও তৃণমূল নেতা-কর্মীদের পদবঞ্চিত করায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর খেসারত দিতে হবে। অবিলম্বে ত্যাগীদের দলে ভিড়িয়ে কুড়িগ্রাম-২ আসন জাতীয় পার্টির ঘরে তুলতে হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজারহাট উপজেলায় জাপার পদবঞ্চিতদের বিক্ষোভ-কুশপুত্তলিকা দাহ

আপডেট সময় : ১১:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩