ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি মোজাফফর হোসেন

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৮:১৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ২৯৪ বার পড়া হয়েছে

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি মোজাফফর হোসেন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি মোজাফফর হোসেন

নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন। নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে। নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেফতারসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় নওগাঁ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এ সময় জেলা পুলিশ সুপার পত্নীতলা থানার (ওসি) মোজাফফর হোসেনের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক সভায় উপস্থিত অফিসার ফোর্সদের উদ্দেশে তিনি বলেন, সকল পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং আইন বিধি মেনে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, এর আগে পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার সম্মাননা স্মারক গ্রহণ করেছেন। ইতোপূর্বেও তিনি নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

ইতোপূর্বে মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ থাকাকালীন সৎ. সাহসী ও দক্ষ অফিসার হিসেবে সাধারণ মানুষের মনিকোঠায় ঠাঁই করে নিয়েছিলেন। তিনি ১৯৯৯ সালে পুলিশে যোগদান করেন।

রাজশাহী জেলার চারঘাট উপজেলার একটি সম্ভ্রাঊ।পত্নীতলা থানায় যোগদানের পরে ওসি মোজাফফর হোসেন আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি, মাদক ও চোরাকারবারিদের উদ্দেশ্যে বলেন, বিগত সময় কি হয়েছে তা জানতে চাইনা এখন থেকে মাদক, ইভটিজিং ও আইন পরিপন্থী কাজ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে।

তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের উদ্দেশ্য বলেন, হয় মাদক ছাড়, না হয় পত্নীতলা ছাড়ো। এ বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মে মাসে পত্নীতলা থানা পুলিশের মধ্যে আরও যারা শ্রেষ্ঠ হয়েছেন তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা-ধামইরহাট সার্কেল মুঃ আব্দুল মমীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, এএসআই রমজান আলী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি মোজাফফর হোসেন

আপডেট সময় : ০৮:১৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪