ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে হ্নীলা মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে সেনাসদস্য নিহত; উদ্ধার ৫৭ জিম্মি ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কাউনিয়ায় নানা আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কাউনিয়ায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কাউনিয়ায় এনজিও কর্মী রতন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে থানার সামনে মানববন্ধন রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডাচ্‌-বাংলা ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ ট্রাম্প ও কাতারের আমিরের ফোনালাপ, তেহরানের ৭ দফা প্রস্তাব ওয়াশিংটনে

রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ১২ রবিউল আউয়াল উদযাপনের অংশ হিসেবে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশাল জশনে জুলুস।

বুধবার সকালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া। সংগঠনটির সভাপতি শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিতে ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ জনতা সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন।

সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেট থেকে শোভাযাত্রাটি বের হয়ে দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে।

পড়ুন>>ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা

অংশগ্রহণকারীদের পরনে ছিল সাদা পোশাক ও মাথায় সাদা টুপি। তাদের হাতে ছিল কালেমাখচিত পতাকা, প্ল্যাকার্ড এবং বিভিন্ন ধর্মীয় বার্তা সংবলিত ফেস্টুন। শোভাযাত্রার অগ্রভাগে থাকা বিশাল ব্যানারে ‘ইয়া নবী সালামু আলাইকা’ ও ‘ইয়া রাসূল সালামু আলাইকা’ স্লোগান লেখা ছিল। পুরো পথজুড়ে ‘নারায়ে তাকবীর’ ও ‘নারায়ে রিসালাত’ ধ্বনিতে মুখরিত ছিল রাজধানীর রাজপথ।

শোভাযাত্রা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.) সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। বর্তমান বিশ্বের অস্থিরতা, যুদ্ধ ও সংঘাতময় পরিস্থিতিতে রাসুলুল্লাহ (দ.)-এর শিক্ষা ও আদর্শ অনুসরণ করা জরুরি।

পড়ুন>>ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ

তিনি বলেন, নবীজির শিক্ষা মানুষকে সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসা ও মানবিকতার পথ দেখায়। ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায়বিচার ও সহমর্মিতা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মেহেবুবে মইনুদ্দীন, মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক মইনুদ্দী, গ্লোবাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর এমিরেটস ড. আনিসুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আখতারুজ্জামান।

এছাড়া আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়র সাধারণ সম্পাদক খলিফা আলমগীর খান, মাওলানা মুফতী বাকি বিল্লাহ আজহারী ও মাওলানা রুহুল আমিন ভূঁইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল এই আয়োজনে।

সবশেষে দেশ, জাতি ও বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহ সুফি ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট সময় : ০৪:২৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬