ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল

রংপুরের বিশেষ বর্ধিত সভায় অনুপস্থিত ছাত্রলীগের নেতাকে কারণ দর্শানোর নোটিশ

রংপুর থেকে হিমেল মিত্র
  • আপডেট সময় : ০৩:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ৪৯৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের বিশেষ বর্ধিত সভায় অনুপস্থিত ছাত্রলীগের নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।বিশেষ বর্ধিত সভায় অনুপস্থিত না থাকায় ছাত্রলীগের ১৫ নেতাকে এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।

সারা বাংলাদেশের ন‍্যায় রংপুরে চলছে ছাত্রলীগের শুদ্ধি অভিযান। বিশেষ বর্ধিত সভায় না থাকায় ১৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

এর পূর্বে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রংপুর জেলা ছাত্রলীগের ১৪ জনকে পদ থেকে অব‍্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক একে এম তানিম আহসান চপল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কারণ দর্শানোর নোটিশ পাওয়া অধিকাংশই উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে গত ২৪ আগস্ট বিকেলে দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।

উক্ত বর্ধিত সভায় যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হননি তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব‍্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী তিন কার্য দিবসের মধ্যে লিখিত প্রতিবেদন আকারে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি / সাধারণ সম্পাদকের নিকট স্ব শরীরে উপস্থিত হয়ে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হলো।

উক্ত বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ জানান, ঢাকায় ছাত্রসমাবেশে যোগ দেয়া উপলক্ষ্যে বিশেষ বর্ধিত সভা ডাকা হয়েছে। যারা সভায় উপস্থিত হননি তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুরের বিশেষ বর্ধিত সভায় অনুপস্থিত ছাত্রলীগের নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় : ০৩:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩