রংপুরে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ: নিহত ১; আহত ১৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রংপুরে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ: নিহত ১; আহত ১৩ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রংপুরে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ: নিহত ১; আহত ১৩

রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
মেসার্স সিও বাজার এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টার

 

 

রংপুরে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ: নিহত ১; আহত ১৩

 

 

রংপুরে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১ জন এবং আহত ১৩ জন।
আজ দুপুরে রংপুর শহরের সিও বাজারে একটি ভয়াবহ এলপিজি গ্যাস বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। মেসার্স সিও বাজার এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে এই বিস্ফোরণ ঘটে, যা মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে এক তীব্র বিস্ফোরণ ঘটে এবং চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছিল দুইটি চলন্ত বাস, একাধিক ব্যক্তিগত গাড়ি এবং ১০টিরও বেশি অ্যাম্বুলেন্স, যার কিছু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩ জন। নিহত ব্যক্তির নাম সেলিম রেজা আড়ঙ্গ (৩৫), যিনি কনভার্সন সেন্টারে সহকারী ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পড়ুন>>তাহিরপুরের রক্তি নদীতে নৌকা ও হাউজবোড থেকে ছাত্রলীগ নেতার চাঁদাবাজির অভিযোগ

 

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের কোনো ত্রুটিই এই দুর্ঘটনার কারণ হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তের পরই জানা যাবে।”

 

 

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দোকানপাট ও বাসাবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক বাসার জানালার কাচ ও থাই গ্লাস ভেঙে যায়।

 

 

ঘটনার পরপরই এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাড়ানো হয় নিরাপত্তা। যান চলাচল সাময়িক বন্ধ করে সাধারণ জনগণকে নিরাপদ দূরত্বে সরে যেতে অনুরোধ জানানো হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

 

 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকা সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত সাধারণ জনগণকে ওই এলাকায় না যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

 

 

এলাকাবাসীর দাবি, গ্যাস ও দাহ্য পদার্থ সংরক্ষণ এবং ব্যবহারে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করা হলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আরও ঘটতে পারে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!