মিনতি আহবায়ক – ইলা সদস্য সচিব করে তাড়াশে জাতীয়তাবাদী মহিলাদলের আহ্বায়ক কমিটি গঠন
- আপডেট সময় : ১০:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
মিনতি আহবায়ক – ইলা সদস্য সচিব করে তাড়াশে জাতীয়তাবাদী মহিলাদলের আহ্বায়ক কমিটি গঠন
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয় চত্বরে মহিলা সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এ কমিটির ঘোষণা দেন সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি এবং সাধারণ সম্পাদক এলেমা বেগম। ঘোষিত কমিটিতে নুরুনাহার খাতুন মিনতিকে আহ্বায়ক এবং মোছা. ইলা খাতুনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
পড়ুন>>কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন
উক্ত সভায় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এফ. এম. শাহ আলম ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহাদাৎ হোসেন।
এ ছাড়াও সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি মেরি বেগম, সাংগঠনিক সম্পাদক জোসনা মন্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























