সংবাদ শিরোনাম :
মান্দায় আমবাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার করছে পুলিশ
মান্দা (নওগাঁ ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ২১১ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় পরিত্যক্ত অবস্থায় একটি আমবাগান থেকে ১৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার( ২৮ জানুয়ারি ) গভীর রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া ডিবি উচ্চবিদ্যালয় এলাকার একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ওই আমবাগানে অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে জড়ানো ১৮টি ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ওসি আরও বলেন, ককটেলগুলো প্রাথমিকভাবে তাজা মনে হওয়ায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।
তারা এসে উদ্ধার ককটেলগুলো পরীক্ষা করবেন। তবে কী উদ্দেশ্যে ককটেলগুলো আমবাগানে মজুত করা হয়েছিল তা নিয়ে তদন্ত করা হচ্ছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























