নওগাঁর মান্দার স্ত্রী উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা।
মান্দায় গলায় ফাঁস দিয়ে জুবাইর হোসেন (১৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত যুবক উপজেলার পরানপুর ইউপির দক্ষিনপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
রবিবার রাত সাড়ে ৮ টার দিকে তার নিজ শয়ন ঘরে সিলিং ফানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্ত্রীকে বাড়িতে ফিরে আসার জন্য বার বার বলা হলেও সে অভিমান করে ফিরে আসেননি। স্ত্রী ফিরে না আসার কারণে অভিমান করে তার নিজ শয়ন ঘরে সিলিং ফানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, স্বামী স্ত্রীর দ্বন্দ্বের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে সঠিক ঘটনা জানা যাবে। সেই মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply