মান্দায় স্ত্রী উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় স্ত্রী উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

মান্দায় স্ত্রী উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
মান্দায় স্ত্রী উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

নওগাঁর মান্দার স্ত্রী উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা।

মান্দায় গলায় ফাঁস দিয়ে জুবাইর হোসেন (১৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত যুবক উপজেলার পরানপুর ইউপির দক্ষিনপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

রবিবার রাত সাড়ে ৮ টার দিকে তার নিজ শয়ন ঘরে সিলিং ফানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় সুত্রে জনাগেছে, নিহত যুবক ও তার স্ত্রীর মধ্যে বেশকিছু দিন থেকে মনোমালিন্যের সৃষ্টি হয়ে আসছিল। মনোমালিন্য সৃষ্টির জের ধরে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যায়।

স্ত্রীকে বাড়িতে ফিরে আসার জন্য বার বার বলা হলেও সে অভিমান করে ফিরে আসেননি। স্ত্রী ফিরে না আসার কারণে অভিমান করে তার নিজ শয়ন ঘরে সিলিং ফানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, স্বামী স্ত্রীর দ্বন্দ্বের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে সঠিক ঘটনা জানা যাবে। সেই মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!