মান্দায় শিক্ষা সহায়তা সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৭ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় শিক্ষা সহায়তা সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মান্দায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত এক দিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম সেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সংসদ সদস্য এস.এম ব্রহানী সুলতান মামুদ গামা (এমপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সহকারী পরিচালক উপবৃত্তি আনোয়ার হোসেন সোহাগ, অধ্যক্ষ বেদারুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হকসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















