ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত
- আপডেট সময় : ১০:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের আকুয়া বাইপাস মোড়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার আরও চার যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি চালকসহ ছয়জন যাত্রী নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিল। পথে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এক নারী যাত্রী প্রাণ হারান।
পড়ুন>>সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান
আহত পাঁচজনকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদেক আলী (২৭) নামের একজনকে মৃত ঘোষণা করেন। নিহত সাদেক আলী ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামের বাসিন্দা ছিলেন। তবে নিহত অপর নারী যাত্রীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


























