মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’ লোডশেডিংয়ে কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ। নাগেশ্বরীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, হারিয়েছে ৮ উইকেট

মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

 

মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা

 

 

মধ্যপ্রাচ্যে নতুন একটি বিমানবাহী রণতরি পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সেখানে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হতে পারে ইউএসএস জর্জ ওয়াশিংটন। গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করা ইউএসএস আব্রাহাম লিংকন ২৫০ দিনেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছে এবং গত ২০০ দিনে রণতরিটি কোনো বন্দরে নোঙর করার সুযোগ পায়নি।

দীর্ঘ সময় ধরে টানা এই সামরিক অভিযানের ফলে রণতরিটির নাবিকদের কাজের পরিবেশ ও জীবনযাত্রার মান নিয়ে মার্কিন আইনপ্রণেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গত জানুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে এবং পরবর্তীতে ইরানের বন্দরগুলো ঘিরে অবরোধ কার্যকর রাখতে এই রণতরিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এই দীর্ঘ মোতায়েন নাবিকদের ওপর ব্যাপক মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করেছে বলে জানা গেছে।

পড়ুন>>বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি

মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হুং কাও-এর কাছে পাঠানো এক চিঠিতে রণতরিটির বর্তমান পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তিনি জানান, জাহাজে মৌলিক সামগ্রীর তীব্র ঘাটতি, পানি দূষণ, পয়োনিষ্কাশন ব্যবস্থার ত্রুটি এবং ডেকের নিরাপত্তা নিয়ে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। এছাড়া নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি এবং ডাক ব্যবস্থায় বিঘ্ন ঘটায় পরিবারের পাঠানো প্রয়োজনীয় পার্সেলগুলোও পথেই হারিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রতিনিধি মার্লিন স্টুটজম্যান সিএনএনকে জানিয়েছেন, তিনি পেন্টাগন ও মার্কিন প্রশাসনের কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য তলব করবেন। তিনি জোর দিয়ে বলেন, যারা দেশের সেবায় নিয়োজিত, তাদের সঠিক যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। নাবিকদের আত্মবিশ্বাস বজায় রাখতে এবং তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মার্কিন কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আইনপ্রণেতারা।

পড়ুন>>নাগেশ্বরীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

তিনি বলেন, যারা দেশের সেবা করছেন, তারা যেন অন্তত এই আত্মবিশ্বাসটুকু পান যে, তাদের সঠিক যত্ন নেওয়া হচ্ছে।

কয়েক মাস ধরে সেগুলোর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!