সুনামগঞ্জ-১ আসনের মধ্যনগরে গ্রামে গ্রামে শেখ হাসিনার গণসংযোগ ও ধর্মীয় প্রতিষ্ঠানে এমপি প্রার্থী সেলিমের অনুদান প্রদান।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ ১ আসনের তাহিরপুর, ধর্মপাশা,মধ্যনগর,জামালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
আর এই নির্বাচনকে ঘিরে এমপি প্রার্থী মো: সেলিম আহমদ ও তার সমর্থকরা দীর্ঘদিন যাবত মাঠে কাজ করে যাচ্ছেন।
তারই ধারা বাহিকথায় ৩০শে জুলাই রোজ রবিবার সেলিম আহমদ সুনামগঞ্জের মধ্য নগর উপজেলায় পানি বন্দি হাওর পাড়ের গ্রামে গ্রামে স্পিডবোটে ছুটে যান প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা নিয়ে মানুষের ধারে এবং গণসংযোগ ও শান্তি সমাবেশ করে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ও মাদ্রাসা পরিদর্শন করে কোমলমতি শিক্ষার্থীদের সাথে কৌশল বিনিময় করেন। পড়ুন>>প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন
এসময় মসজিদ ও মদ্রাসার উন্নয়ন কাজের জন্য তার ব্যক্তিগত তহবিল থেকে ১লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
প্রথমে তিনি মধ্যনগর উপজেলার কৃতি সন্তান মরহুম জননেতা আওয়াল সাহেবের কবর জিয়ারত শেষে, দুগনই গ্রামের মসজিদ ও মাদ্রাসা পরিদর্শন করে উন্নয়ণ কাজের জন্য দুটি মসজিদ ও ১টি মাদ্রাসায় নগদ দেড় লক্ষ টাকা অনুদান দেন তার নিজস্ব তহবিল থেকে মো: সেলিম আহমদ।
মধ্যনগর সদর ইউনিয়নের মাছুয়াকান্দা গ্রামে মসজিদ নির্মান কাজের জন্য নগদ ৫০হাজার টাকা ও মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের দুগনই গ্রামের মসজিদ নির্মান কাজের জন্য নগদ ৫০ হাজার টাকা ও মাদ্রাসা উন্নয়ন কাজের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছা সেবকলীগ, শ্রমিক লীগসহ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply