admin
১৯ জুন ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীর সোনাহাটে বিজিবি ও বিএসএফ এর সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীর সোনাহাটে বিজিবি ও বিএসএফ এর সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাটে বিজিবি ও বিএসএফ এর সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ই রবিবার এই মত বিনিময়ম সভাটি রংপুর সেক্টরের আওতাধীন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি এর অধীনস্থ সোনাহাট বিওপির বিপরীতে ভারতের অভ্যন্তরের ল্যান্ড কাস্টমস স্টেশন, সোনারহাটে অনুষ্ঠিত হয়েছে।

 ওই সভায় ২০ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রংপুর রিজিয়ন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম এবং অপর পক্ষে বিএসএফ ২২ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফ গোহাটি ফ্রন্টিয়ার, আইজি, আইপিএস, শ্রী ডিনেশ কুমার যাদব।

উক্ত সৌজন্য সভায় বিজিবি প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার, পরিচালক অপারেশন, নোডাল অফিসার, রংপুর রিজিয়ন, অধিনায়ক কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি, অধিনায়ক তিস্তা ব্যাটেলিয়ন-০২ (৬১ বিজিবি), গ্রুপ কমান্ডার,  রংপুর ফিল্ড ইন্টেলিজেন্ট ব্যুরো, লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক, রংপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন), কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি সহকারি পরিচালক ও কোম্পানি কমান্ডার।

অপরপক্ষে বিএসএফ প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন ডিআইজি (বিএসএফ সেক্টর কমান্ডার) ডিআইজি (নোডাল অফিসার), ব্যটালিয়ন কমান্ড্যান্ট, স্টাফ অফিসার এবং কম্পানি কমান্ডার।

এ সভায় সীমানা সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিবিধ বিষয়াদির মধ্যে বিএসএফ কর্তৃক সীমান্তে নিরীহ বাংলাদেশী নাগরিকদের উপর গুলিবর্ষণ না করা, সীমান্ত হত্যা ও নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ,
গবাদি পশু চোরাচালান রোধ, অবৈধ অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য পাচার প্রতিরোধ, নারী-শিশু ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্দে নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থ্যা, সমন্বিত টহল পরিচালনা, সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ ইত্যাদি সম্পর্কে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করা হয়।

দুই পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভুত যে কোন সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট সেক্টর/ব্যাটালিয়ন/কোম্পানী/বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ/ পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হয় এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সমন্বয় সভা সমাপ্ত হয়।

উপরোক্ত বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর নিশ্চিত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যিহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১০

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১১

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১২

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৩

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১৭

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৮

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৯

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

২০
error: Content is protected !!